এক ঘণ্টার চেয়ারম্যান!

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩০

পঞ্চগড় প্রতিনিধি

সদর উপজেলা পরিষদে এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী হাছনে হেনা মন।  নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্সের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের কাছে ক্ষমতা বুঝে নেয় ঐ স্কুলছাত্রী। এ সময়ে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হয় তার নির্দেশনায়। স্কুলছাত্রী মন বলেন, এ উদ্যোগ স্থানীয় সরকারসহ বিভিন্ন পর্যায়ে নারীর ক্ষমতায়নকে অনুপ্রাণিত করবে। পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান বলেন, স্থানীয় সরকারে নারীর ক্ষমতায়নকে আরো জোরদার করতেই এ উদ্যোগ।