কালিয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩২

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষ মঙ্গলবার একই সময়ে একই স্থানে পালটাপালটি আনন্দ মিছিল, র্যালি ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। এ ঘটনায় কালিয়া পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা। তিনি জানান, কালিয়া পৌরসভা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ, আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে।