ইত্তেফাক ডেস্ক
নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই মা-ইলিশ শিকার করছে কতিপয় জেলে। আমাদের প্রতিনিধি, সংবাদদাতাদের পাঠানো খবর।
দশমিনা (পটুয়াখালী) :দশমিনায় মা-ইলিশ ক্রয় করার অপরাধে পাঁচ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গভীর রাতে তেঁতুলিয়া বুড়াগৌরাঙ্গ নদীর তীরবর্তী গোলখালী এলাকা থেকে ইলিশ কিনে বাড়ি ফেরার পথে তাদের আটক করে পুলিশ। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌসের ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন।
গৌরনদী (বরিশাল) :আড়িয়াল খাঁ নদী থেকে সোমবার রাতে দুই জেলেসহ ৩০০ মিটার জাল জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে জেলে স্বপন পাহলানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাজিব মণ্ডল নামে অপর জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
