গাজীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:১৮

গাজীপুর প্রতিনিধি

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি’—এ প্রতিপাদ্য নিয়ে গতকাল গাজীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভা কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।