মুন্সীগঞ্জে ইলিশ রক্ষায় অভিযান জাল ও ট্রলার আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:১৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মেঘনায় মা-ইলিশ রক্ষায় গতকাল যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে দুটি ইঞ্জিনচালিত জেলে নৌকা এবং ৬ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার জানান, গত ১৪ দিন ধরে অভিযানে ৩২০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আরো অংশ নেন পুলিশ সুপার মো. আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা মত্স্য কর্মকর্তা ডা. মো. আব্দুল আলীম, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসান সাদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবীর, সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা টিপু মুন্সী প্রমুখ।