আবারো দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০০:৪২

আবারো দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া। সোমবার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে অরেঞ্জ কাউন্টিতে সূর্যোদয়ের ঠিক আগে এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা।  

রাষ্ট্রীয় দমকল সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, ভোর রাতে শুরু হওয়া দাবানল বিকেলে হতেই  প্রায় ২০০ একর (২,৯১৫ হেক্টর) জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। দাবানল ঠেকানোর জন্য পুরো শহর জুড়ে প্রায় পাঁচ হাজার দমকলকর্মী কাজ করছে। আগুন নেভাতে গিয়ে দুজন দমকলকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। 

গত আগস্টে ১৮ বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয় ক্যালিফোর্নিয়া। সে সময় ৩০ জনের বেশি মানুষ মারা যায় এই দাবানলে। এ ছাড়া ঘর ছাড়া হয় কয়েক হাজার মানুষ। 

এবারের দাবানল আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। হালকা বাতাসেই দাউ দাউ করে জ্বলছে আগুন। ইতিমধ্যে দাবানলে আগুন থেকে রক্ষা পেতে ইরভিন শহর ছেড়ে গেছে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ।


ইত্তেফাক/