“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত”এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৯:৫৭

এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস - ২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে” যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত”। এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর জেলা-উপজেলাসহ দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। ডিজিটাল প্লাটফর্মে “৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০” উদযাপন কমিটির প্রস্তুতি  সভায় এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত  ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন আইসিটি বিভাগ ও এর অধীন দপ্তর, সংস্থাসমূহের সংশ্লিষ্ট  কর্মকর্তাবৃন্দ।