স্পোর্টস রিপোর্টার
আগামী বছর ২১ হতে ৩০ জানুয়ারি ঢাকায় ১০ দেশ নিয়ে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি হওয়ার কথা ছিল। বাংলাদেশের খেলোয়াড়রা কোচ মামুনুর রশিদের কাছে অনুশীলন করছিলেন। কিন্তু সেই টুর্নামেন্ট জানুয়ারিতে হচ্ছে না। হকি ফেডারেশন সরকারের সঙ্গে কথা বলে চূড়ান্ত অনুমোদন নিতে চেয়েছিল। গতকাল বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানিয়েছেন টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা জুনে আয়োজন করতে বলছে। আমরা এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে কথা বলেছিলাম তারা জুনের পরিবর্তে মে মাসে আয়োজনের পক্ষে মত দিচ্ছে। এশিয়ান হকি ফেডারেশন আন্তর্জাতিক হকি সংস্থার সঙ্গে কথা বলে সেটি চূড়ান্ত করবে।’ যদি হয় তাহলে ২১ থেকে ৩০ জুন অথবা একই তারিখে মে মাসে হবে টুর্নামেন্ট। তিনি জানিয়েছেন, মার্চে পূর্ব নির্ধারিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোষিত সময়েই হবে। আপাতত অনূর্ধ্ব-২১ দলের প্রশিক্ষণ বন্ধ করে জাতীয় দলের প্রশিক্ষণের দিকে নজর দিচ্ছে ফেডারেশন।
