এখনই অবসর নিচ্ছেন না গেইল

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২০:৫৩

গত কয়েক বছরে বেশ কয়েক বার অবসর নেবেন বলে বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন ক্রিস গেইল। কিন্তু মারকুটে এই ব্যাটসম্যান আইপিএলে সর্বশেষ ম্যাচের পর আবার বললেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। সর্বশেষ ম্যাচেও ২৯ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ৫১ রান করেন গেইল। ম্যাচ শেষে মানদিপের সঙ্গে গেইলের আলাপচারিতায় ওঠে তার অবসর প্রসঙ্গ। পরে সেটা প্রকাশ করা হয় আইপিএলের ওয়েবসাইটে। কথোপকথনের মধ্যে গেইলকে কখনো অবসর না নেওয়ার জন্য বলেন মানদিপ। গেইলের তাত্ক্ষণিক জবাব, ‘অবসরের ভাবনা বাদ। এখনই অবসর নিচ্ছি না।’