মানব জীবনে যে কোনো সংকটে প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুকরণের কোনো বিকল্প নেই। তিনি পরিবার, সমাজ, রাষ্ট্র ও সর্বত্র সর্বোত্তম জীবনাদর্শ। গত মঙ্গলবার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরিফের উদ্যোগে ১৪৫০তম পবিত্র ঈদে মিলাদুন্নবি (দ.) ও ৯৫তম পবিত্র ইসালে সাওয়াব উপলক্ষ্যে আয়োজিত মাহফিলে সভাপতির বক্তব্যে বর্তমান পির সাহেব আল্লামা শাহ মুহাম্মদ আহ্ছানুজ্জামান (মা.জি.আ.) এসব কথা বলেন।
এতে আলোচনা করেন, দারুল উলুম আহ্সানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. আল্লামা সাইফুল ইসলাম আজহারি ও আল্লামা আবুল বাসার। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশিন মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ ও নিজ পানুয়া দরবার শরিফের বর্তমান গদিনশিন পির সাহেব সৈয়দ গোলাম জিলানী প্রমুখ। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মশুরীখোলা আনজুমানে আহ্সানিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান এরফান। —প্রেস বিজ্ঞপ্তি
