বরিশাল অফিস
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সব সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করার জন্য ডিপ্লোমা অধ্যয়নরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডে বরিশালের সব পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থী যুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন লুত্ফর রহমান, রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ ইয়াসিন, মো. রাফসান, অপু ভট্টাচার্য, জাহিদ, ইমরান, সাব্বির মৃধা, সামিয়া রহমান ও মো. রাসেল প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলছে তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন পরীক্ষা নেওয়া যাবে না। পরে নগরীতে মিছিল করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
