অস্ত্রোপচারে পেটে মিলল ১৮ কেজির টিউমার!

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৫

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় কুলসুম বেগম (৫০) নামের এক গৃহবধূর পেট থেকে ১৮ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সফল অস্ত্রোপচার হয় ঐ গৃহবধূর। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সার্জিক্যাল অনকোলোজি ডা. মো. মনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সফল অপারেশন সম্পন্ন হয়েছে।  ঐ গৃহবধূর পেটের ভেতর থেকে বিশাল আকৃতির প্রায় ১৮ কেজি ওজনের টিউমার বের করা হয়েছে বলে চিকিত্সকরা জানান। বর্তমানে গৃহবধূ কুলসুম বেগম সুস্থ আছেন।