ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাকুড়েডাঙ্গা গ্রামের মৌয়াল জুয়েল রানা বুধবার সকালে মৌমাছির কামড়ে মারা গেছেন। তিনি কাকুড়েডাঙ্গা সরকারি আবাসনের বাসিন্দা ও হাটফাজিলপুর গ্রামের রাকিব উদ্দিনের ছেলে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আল মামুন জানান, জুয়েল রানা একটি দেবদারু গাছে উঠে মৌচাক থেকে মধু সংগ্রহ করছিলেন। এ সময় মৌমাছিরা তাকে হুল ফুটাতে শুরু করে। মৌমাছির হুল থেকে রক্ষা পেতে গাছ থেকে নামার সময় তিনি পড়ে যান। পরে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
