ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জের পদ্মা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল, ৪০ কেজি ইলিশ মাছসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল ইসলামের নেতৃত্বে উপজেলা সিনিয়র মত্স্য অফিসার মো. নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ মা-ইলিশ রক্ষায় অভিযান চালায়।
