কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুরে বুধবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে সোহেল হোসেন নামের এক ভ্যানচালক মারা গেছেন। তিনি উপজেলার কাস্তাগ্রামের কসিম উদ্দীন সরদারের ছেলে। নিহতের বাবা কসিম উদ্দীন সরদার জানান, সোহেল হোসেন নিজের ব্যাটারিচালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কাটার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
