দিঘুলিয়া বাজার-রতনপুর রাস্তা ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২১:৩৭

চলাচলে দুর্ভোগ

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া বাজার থেকে রতনপুর পর্যন্ত সম্পূর্ণ রাস্তাই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহত্তর রাজশাহী প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এ রাস্তা পাকা করা হয়। দিঘুলিয়া বাজার থেকে রতনপুর হয়ে বাঘাবাড়ি পর্যন্ত এ রাস্তা দিয়ে চলাচল করে। এ বছর বন্যায় রাস্তাটির সম্পূর্ণ অংশের এক পাশের প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জনগণ ও যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।  উপজেলা প্রকৌশলী মো. বাকিবিল্লাহ জানান, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্তের বিষয়টি এবং মেরামতের জন্য অর্থ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরিভাবে জানানো হয়েছে। বরাদ্দ আসলেই দ্রুত কাজ শুরু করা হবে।