আসন্ন শীতে অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দেড় লাখ কম্বল প্রদান করেছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষ্যে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস
