বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিওচিত্র ধারণ ও প্রকাশের ঘটনার মূলহোতা সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে এবার একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বেগমগঞ্জ থানার পুলিশ জেলার ৩ নম্বর আমলী আদালতে দেলোয়ারকে হাজির করে। এ সময় গত ১৬ ফেব্রুয়ারি সংঘটিত শরিফপুর ইউনিয়নের হাসান হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মেদ। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আদালত নির্যাতনের শিকার ঐ নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দেলোয়ারকে পিবিআইর নেওয়া পাঁচ দিন রিমান্ড শেষে মঙ্গলবার পুনরায় জেলহাজতে প্রেরণ করেন।
