ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের অংশে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন কয়েক জন পথচারী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে তারা লাশটি সরানোর ব্যবস্থা করেন।
এর আগেও বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, মেডিক্যালের সামনের অংশ, টিএসসি এলাকা থেকে মানবভ্রূন ও নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে এ ধরনের ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ধারণা করা হচ্ছে শাহবাগ থেকে টিএসসি চলাচলের পথে বহিরাগত কেউ লাশটি ফেলে চলে যায়। ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখবে।
