র্যাব শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা চায় মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটি

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০০:০৯

যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে। সিনেট কমিটির ডেমোক্রেট দলের সিনেটর বব মেনেনডেজ এবং রিপাবলিকান সিনেটর টড ইয়াংয়ের নেতৃত্বে আট সিনেটর র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। র্যাবের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, এই বাহিনী ২০১৫ সাল থেকে বাংলাদেশে চার শতাধিক মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন মনুচিনের কাছে লেখা এক চিঠিতে এই সিনেটররা প্রযোজ্য আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে গতকাল এই চিঠিটি প্রকাশ করা হয়।