বাংলাদেশকে করোনার চিকিত্সাসামগ্রী দিয়েছে তুরস্ক

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০০:০৯

বাংলাদেশকে তুরস্কের প্রেসিডেন্ক্ষের পক্ষ থেকে করোনার চিকিত্সাসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এসব চিকিত্সাসামগ্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নিকট হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছে, ভেন্ক্ষিলেটর, এন-৯৫ মাস্ক, গাউন, ফেস শিল্ড এবং প্রতিরোধক চশমা। এ নিয়ে চতুর্থ বারের মতো তুরস্কের পক্ষ থেকে করোনার চিকিত্সাসামগ্রী প্রদান করা হলো।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ক্ষ বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি হওয়া উচিত বলে ইতিপূর্বে অভিমত ব্যক্ত করেছেন।