লেডি কোভিডকে মানতে হবে : পোপ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১০:৩৬

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, লেডি কোভিডকে অবশ্যই মানতে হবে। গতকাল বুধবার ভ্যাটিকানে এক অনুষ্ঠানে পোপ এসব কথা বলেন।

তিনি বলেন, মঞ্চ থেকে সবার সঙ্গে আমার শুভেচ্ছা বিনিময় করা উচিত। কিন্তু আমি নিচে নামলে বিভিন্ন দল গঠন হয়ে যাবে, যা এখন করা ঠিক হবে না। কারণ ‘লেডি কোভিড’ খুবই কঠোর। তাকে মানতেই হবে।

আরো পড়ুন: টেক্সাসে হারতে পারেন ট্রাম্প, আলো দেখছেন বাইডেন

যদিও পোপ এবং তার ঘনিষ্ঠ কারো মুখেই মাস্ক ছিল না। —রয়টার্স