বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় ‘হ্যালো’ শিরোনামের একটি গানে সুর করলেন এই প্রজন্মের গীতিকার ও সুরকার এস.আই.শহীদ। অমিত চ্যাটার্জির সংগীতায়োজনে গানটি গেয়েছেন নবাগত গায়িকা আতিকা রহমান মম। বাজনা বিডির প্রযোজনায় ইতিমধ্যে গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। শহীদ বলেন ‘গাজী মাজহারুল আনোয়ার আমাদের বাংলা গানের বটবৃক্ষ। তার কথায় সুর করতে পারার সুযোগ পাওয়া, সৌভাগ্যের।’
