নতুন যোগদানকৃত কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পরিদর্শন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মো. মাহবুবুল ইসলাম
০০০
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর পরিচালনা বোর্ডের ৫৮৫তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৫% নগদ এবং ৫% স্টক ডিভিডেন্ড প্রদানের সুপারিশ করা হয়েছে। সভায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
