হার্দিক পান্ডিয়ার মাঠে পারফরম্যান্স যেমনই হোক, আলোচনায় থাকেন তিনি সব সময়। এবার ম্যাচ রেফারির কাছ থেকে পেলেন সতর্কবার্তা। সেই সঙ্গে একই শাস্তি পেয়েছেন ক্রিস মরিস। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে ঘটে এই ঘটনা। বেঙ্গালুরুর বোলার মরিস আউট করেন মুম্বাইয়ের পান্ডিয়াকে। এরপর মরিস তাকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন। এটাই ছিল শাস্তিযোগ্য অপরাধ। এরপর পান্ডিয়া আবার তীব্র প্রতিক্রিয়া দেখান। ফলে দুই জনকেই ম্যাচ শেষে ম্যাচ রেফারি ডেকে পাঠান। দুই জনই যার যার অপরাধ স্বীকার করেছেন। ফলে শুনানির দরকার হয়নি। দুই জনকে এবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
