হকির বড় দল ঊষা ক্রীড়া চক্র প্রিমিয়ার লিগের শেষ আসরে অংশগ্রহণ করেনি। এবার তারা প্রিমিয়ার লিগে খেলতে পারবে কি না তা নিয়ে আগামী সোমবার হকি ফেডারেশনের সভায় নির্ধারণ হবে। গত ২০ অক্টোবর ফেডারেশনের সভা শেষে জানা গিয়েছিল ঊষার বিষয়টি নিষ্পত্তি করার জন্য আগের সভাপতি, সাধারণ সম্পাদক, লিগ কমিটির সম্পাদকসহ যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের কমবেশি সবার সঙ্গে আলোচনা করা এবং বাইলজে কি উল্লেখ রয়েছে তা বিবেচনা করে সমাধান করা হবে। এ কারণেই সভা ডাকা হয়েছে।
তবে হকি ফেডারেশনের কর্মকর্তা সাজেদ আদেল বললেন, ‘আমি মনে করি ঊষা প্রথম বিভাগে খেলে আবার প্রিমিয়ারে ফিরে আসুক।’
ঊষার বিষয়টি ছাড়া দুই ক্লাব মেরিনার এবং মোহামেডান যদি লিগে খেলতে না আসে তাহলে নতুন দল প্রিমিয়ারে নেওয়া হতে পারে। সবকিছুই নির্ধারণ হবে সোমবারের সভায়।
