উপজেলার কুজাইল-আতাইকুলা নামক স্থানে ছোট যমুনা নদীর ওপর কোনো ব্রিজ নেই। ফলে যুগ যুগ ধরে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে উপজেলার মিরাট, গোনা ও কাশিমপুর ইউনিয়নের শতাধিক গ্রামের হাজার হাজার মানুষকে। আতাইকুলা গ্রামের সাইফুল ইসলামসহ অনেকেই বলেন, এ পথে একাধিক বার নৌকাডুবির ঘটনা ঘটেছে। মিরাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, একটি ব্রিজের দাবিতে আমরা একাধিক বার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। উপজেলা প্রকৌশলী শাহ মো. শহিদুল হক বলেন, ব্রিজ নির্মাণের জন্য একটি প্রস্তাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে।
