সরকারি পাটকল বন্ধের প্রতিবাদে, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও পাটকল আধুনিকীকরণের দাবিতে গড়ে ওঠা আন্দোলন থেকে গ্রেফতার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের রংপুর জেলার সমন্বয়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, সিপিবি রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান প্রমুখ। সমাবেশ থেকে এ সময় গ্রেফতারকৃত নেতাদের জামিনসহ নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
