ত্রিশালে এক শিশুকে হত্যার ঘটনায় বুধবার সন্ধ্যায় সত্-মাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নিহত হচ্ছে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় গ্রামের রাজীবের শিশুপুত্র মাজহারুল ইসলাম (৫)। বুধবার দুপুরে সত্-মায়ের ঘরের খাটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার এসআই আব্দুস সাত্তার জনান, জিজ্ঞাসাবাদের জন্য মাজহারুলের বাবা, সত্-মা কাকলী এবং আপন মা মাহফুজা আক্তারকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। তাদের জবানবন্দির ভিত্তিতে মামলা হবে।
