হাতিয়ায় ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী। হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বৃহস্পতিবার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ঐ ছাত্রীর বাবা জানান, মঙ্গলবার রাতে খাসের হাটবাজারে ছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী প্রেমলাল কৌশলে ঘরে ঢুকে পড়ার টেবিলে থাকা তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়ের চিত্কারে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা তার স্ত্রী এগিয়ে এলে প্রেমলাল দৌড়ে পালিয়ে যায়।
ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ঐ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
