চাটমোহরে ৯টি অবৈধ সুতিজাল অপসারণ

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৪১

চাটমোহরের গুমানী নদী ও কাটাজোলা থেকে বৃহস্পতিবার ও বুধবার অবৈধভাবে স্থাপিত ৯টি সুতিজাল অপসারণ করেছে মত্স্য বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গুমানী নদীর চিনাভাতকুর ও কাটাজোলার ডেফলচড়া, স্থলসহ বিভিন্ন পয়েন্টে স্থাপিত সুতিজাল অপসারণ করা হয়। এর আগে বুধবার সকালে নিমাইচড়া ইউনিয়নের গুমানী নদীর বেলগাছি এলাকায় অবৈধভাবে স্থাপিত সুতিজাল উচ্ছেদ করা হয়। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র মত্স্য কর্মকর্তা।