সাঁথিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নজরুলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক নজরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিক্যালে পাঠানো হয়েছে।
