চাটমোহর ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু
চাটমোহর (পাবনা) সংবাদদাতা ‘চাটমোহর ডায়াবেটিক সমিতি’ এর যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও আহ্বায়ক কমিটির গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনা ডায়াবেটিক সমিতির সহসভাপতি লায়ন কাজী রফিকুল ইসলাম।
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে আলোচনাসভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বৃহস্পতিবার জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় ইউপি চেয়ারম্যান খোকন বালা, আব্দুল হান্নান শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
নির্মাণশ্রমিকদের নিয়ে কর্মশালা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুরে বিএসআরএম রডের উদ্যোগে স্থানীয় ডিলার হায়দর এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়নে শতাধিক নির্মাণশ্রমিককে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের ভূতেরবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন কোম্পানির নোয়াখালীর রিজিওনাল ইনচার্জ মো. আলতাফ হোসেন পারভেজ, জেলার এরিয়া ম্যানেজার মো. শাহাদাত হোসাইন প্রমুখ।
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা বেগম ও সাংবাদিক মো. কামরুজ্জামান বাঁধন।
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র্যালি
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রকৌশলী মো. মুহীব উল্লাহ প্রমুখ।
প্রিমিয়ার ব্যাংকের ১২০তম শাখা উদ্বোধন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের ১২০তম শাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের কালীবাড়ী রোডের ঠাণ্ডু মার্কেটের দোতলায় এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জাব্বার চৌধুরী। প্রিমিয়ার ব্যাংক মির্জাপুর শাখার ম্যানেজার মো. রিয়াদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল প্রমুখ।
নেত্রকোনায় কৃষক লীগের সভা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা শহরের ছোট বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে বৃহস্পতিপার কৃষক লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাঈনুল হক কাশেম প্রমুখ।
