বাঁচতে চায় শিশু মিম

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৫১

ছয় বছরের ছোট্ট শিশু সোহানা আক্তার মিম। সে রংপুরের মিঠাপুকুরের কানুদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কিন্তু  খেলাধুলা বা স্কুলে যাওয়ার বদলে এখন তার বেশির ভাগ সময় কাটে বিছানায়। কারণ শিশুটি দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিত্সকরা জানিয়েছেন, তাকে প্রতি মাসে রক্ত দিতে হয়। এখন কমপক্ষে ছয়টি কেমোথেরাপি দেওয়া প্রয়োজন। এর জন্য কমপক্ষে ৪ লাখ টাকা লাগবে। কিন্তু তার দিনমজুর বাবা এত টাকার সংস্থান করতে পারছেন না। মিমদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীর কানুদাস পাড়ায়। বাবার নাম মফিজুল ইসলাম। তিনি জানান, দুই মাস আগে মেয়েটির এই রোগ ধরা পড়ে। সে এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদের জিলানীর তত্ত্বাবধানে চিকিত্সাধীন। তাকে রংপুরে কিংবা ঢাকায় নিয়ে থেরাপি দিতে হবে। কিন্তু তার মতো দিনমজুরের পক্ষে এত টাকার ব্যবস্থা করা সম্ভব না। মেয়েটিকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন তিনি। মফিজুল ইসলাম, স. হিসাব নং ৭১০১১২১০০০০২৩৯০, মেঘনা ব্যাংক, শঠিবাড়ী শাখা,
মিঠাপুকুর, রংপুর। ফোন নং-০১৭৬২৯১৯৬৪২।