আহছান মিয়া
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের প্রাক্তন কর্মকর্তা ও ব্যাংক অফিসার্স ক্লাব সিলেটের সিনিয়র সদস্য মো. আহছান মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। তিনি বাংলাদেশ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাংক অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুবার্ষিকীতে সিলেটে পরিবারের পক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
