জন এফ রড্রিক্স
এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়নসের প্রাক্তন প্রেসিডেন্ট, দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশের প্রাক্তন চেয়ারম্যান এবং দ্য মর্নিং স্টার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রাক্তন সেক্রেটারি জন এফ রড্রিক্স ২৩ অক্টোবর বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ শুক্রবার নিজ জন্মস্থান গাজীপুরের নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামে বিকাল ৩টা নাগাদ তাকে ধর্মীয় রীতিতে সমাধিস্থ করা হবে। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
