করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে আমরা কতটা প্রস্তুত?

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:০৪

বিশ্বের অনেক দেশ করোনার প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে এসে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, শীতের শুরুতে বাংলাদেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে। সেক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত? বর্তমান পরিস্থিতি দেখে মনে হবে দেশ থেকে করোনা ভাইরাস চিরতরে বিদায় নিয়েছে। মানুষের মধ্যে সচেতনতার বালাই নেই। যেখানে সেখানে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। হাঁচি-কাশির সময় নেই টিস্যু ব্যবহার। যেখানে খুশি সেখানে কফ-থুতু ফেলছে। অবাধে মেলামেশা করছে। অধিকাংশই মাস্ক বিহীন গণপরিবহনে উঠছে। বাজারেও মানা হচ্ছে না নিয়ম-নীতি। যে যার মতো চলাফেরা করছে। শপিং মলগুলোতেও একই অবস্থা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ নিয়ম-নীতি মেনেও করোনা মোকাবিলায় অক্ষম, সেখানে আমরা পারব কি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে? আসুন, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে না বের হই।

শাহপরান প্রধান

ইতিহাস বিভাগ,

চাঁদপুর সরকারি কলেজ