রাস্তাঘাটের খোলা খাবার এড়িয়ে চলুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:০৪

রাস্তাঘাটে প্রায়ই দেখা যায় খোলা খাবার। যেমন বিভিন্ন মসলা মেশানো ঝালমুড়ি, মুখরোচক নানা ধরনের আচার—যা নিঃসন্দেহে ধুলাবালি মিশ্রিত। আর এ ধরনের খাবার আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যা গ্যাস্ট্রিক-ডাইরিয়ার মতো অসুখের জন্য দায়ী। অনেকে কোমলমতি শিশুদের এসব খাওয়ায়। এসব নোংরা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই সবার জন্য মঙ্গলকর।

মু. আবদিম মুনিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া