অতিরিক্ত দামে আলু বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২২:১১

সিরাজদিখানে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গোল আলু বিক্রির অভিযোগ উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজদিন বাজার ও বিভিন্ন কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় রাজদিয়া নেপচুন কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে অতিরিক্ত দামে আলু বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ।