সেনেগাল উপকূলে অভিবাসী প্রত্যাশী ১৪০ জনের মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:২২

ইউরোপে যাওয়ার সময় সেনেগাল নৌকা ডুবে ১৪০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়। স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপের দিকে যাত্রা করেছিল তারা। ২০০ যাত্রীবাহী নৌকাটি সেনেগাল উপকুলে যাওয়ার পর আগুন ধরে যায় এবং ডুবে যায়। এই সময় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। —বিবিসি