পরিবহন খাতে চাঁদার প্রথা বিলুপ্ত ঘোষণা করেছেন দেশের শীর্ষ মালিক ও শ্রমিক নেতারা। তারা এখন চাঁদার পরিবর্তে সংগঠন পরিচালনা ব্যয় হিসেবে একটি সার্ভিস চার্জ নির্ধারণ করেছেন। কারা এই সার্ভিস চার্জ নেবেন, কীভাবে নেবেন তা জানিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, এখন থেকে আর কোথাও কেউ চাঁদা তুলতে পারবে না। চাঁদা তুললে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। মালিক-শ্রমিক নেতারা প্রায় ছয় মাস আগে পুলিশপ্রধানের (আইজিপি) সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একমত হন।
শীর্ষ এই পরিবহন নেতা আরো বলেন, স্থানভেদে সার্ভিস চার্জ কোথাও ২০ অথবা ৩০ টাকা হবে। এই টাকা নেওয়া হচ্ছে শুধু সার্ভিস চার্জ হিসেবে। শ্রমিক ও মালিক সংগঠন পরিচালানা করতে এই ব্যয় লাগে।
এর আগে দিনে দেশে কোটি টাকা চাঁদা উঠত পরিবহন খাত থেকে এমন অভিযোগ ছিল।
