চিকিত্সকদের কবল থেকে দেশকে মুক্ত করছেন ট্রাম্প

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:৫২

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জারেদ কুশনার বলেছিলেন, প্রেসিডেন্ট চিকিত্সকদের কবল থেকে দেশকে মুক্ত করছেন। গত ১৮ এপ্রিল পুলিত্জার পুরস্কার জয়ী সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাত্কারে এই বড়াই করেছিলেন কুশনার। তিনি তিনটি ধাপের কথা বলেছিলেন। প্রথমত, আতংক, দ্বিতীয়ত যন্ত্রণা এবং সর্বশেষ ফিরে আসা। যুক্তরাষ্ট্র খুব দ্রুত আতংক এবং যন্ত্রণার ধাপে পৌছে গিয়েছিল উল্লেখ করে জারেদ কুশনার বলেন, এখন এসব ধাপ থেকে ফেরার অপেক্ষায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প চিকিত্সক এবং বিজ্ঞানীদের কাছ থেকে দায়িত্ব নেবেন এবং সফল হবেন। কুশনার এমন কথা বললেও ওই সময় যুক্তরাষ্ট্রে ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। -সিএনএন