মিয়ানমারে আগাম ভোট দিলেন সু চি

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০০:৫৫

মিয়ানমারে ৮ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে আগাম ভোট দিয়েছেন নেত্রী অং সান সু চি। ইয়াংগুনের ভোটার হলেও করোনা ভাইরাসের কারণে চলাফেরায় নিষেধাজ্ঞা থাকায় গতকাল বৃহস্পতিবার রাজধানী নিপিধোতে ভোট দেন তিনি। মাস্ক ও গ্লাভস পরে ভোট দেন তিনি। এর আগে এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট উইন মিন্টও। -রয়টার্স