ইউরোপে যাওয়ার সময় সেনেগালে নৌকাডুবে ১৪০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়।
আরো পড়ুন: ব্রিটেনে সাবেক নেতা করবিনকে বরখাস্ত করেছে লেবার পার্টি
স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপের দিকে যাত্রা করেছিল তারা। ২০০ যাত্রীবাহী নৌকাটি সেনেগাল উপকুলে যাওয়ার পর আগুন ধরে যায় এবং ডুবে যায়। এই সময় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। —বিবিসি
