রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৮:০৩

রাজশাহীর দুর্গাপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভিকটিম কিশোরীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। রাতেই ভিকটিমকে কিশোরীকে ওসিসিতে ভর্তি করা হয়।

জানা গেছে, উপজেলার পাঁচুবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪০) শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ফুসলিয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশেই জংগলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় আশেপাশের লোকজন টের পেয়ে আশরাফুলকে ধরে মারধর করে। 

কিশোরীর ভ্যানচালক বাবা অভিযোগ করে বলেন, আশরাফুল এর আগেও ৩/৪ দিন তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। প্রমাণ না থাকায় ভয়ে এতদিন তারা মুখ খুলেননি।

ইত্তেফাক/জেডএইচ