কানাডায় ছুরি হামলা, নিহত ২

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৩:৩৫

কানাডার কুইবেক প্রদেশের পার্লামেন্ট ভবনের কাছে ছুরি হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতের এই হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। 

ছুরি হামলার পর কর্মকর্তারা কুইবেক প্রদেশের জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা। জানা গেছে, মধ্যযুগীয় পোশাক পরে ছুরি হামলা চালায় ওই হামলাকারী।

এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে কানাডা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। 

ইত্তেফাক/এআর