কাহারোল উপজেলায় শনিবার রাতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিনা ধান-৩৪ (বাদশাভোগ) ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ধান ক্ষেত মাটিতে নুয়ে পড়েছে।
কাহারোল উপজেলার কৃষক শাজাহান জানান, তিনি ২ একর বিনা-৩৪ ধান আবাদ করেছেন। শনিবার রাতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে দেখা গেছে মাঠের পর মাঠ হাজার হাজার একর ধান মাটিতে শুয়ে পড়েছে। আমন ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়বে কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক বলেন, ক্ষতি হয়েছে ব্যাপক। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলা সম্ভব না। আমন ধান ঝড়ে পড়ে যাওয়ার কারণে কাঙ্খিত ফলন পাবে না এবার কৃষকরা।
ইত্তেফাক/আরকেজি
