ঈশ্বরদীতে জাতির জনকের ম্যুরাল উদ্বোধন

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৫:৫৩

মুজিববর্ষ উপলক্ষে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি। 

এসময় এমপি বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছাড়া বাংলাদেশের জন্ম সম্ভব হতো না। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। বাঙালি জাতির অবরুদ্ধ থাকার, অধীনস্থ থাকার ইতিহাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতো। বিস্ময়কর নেতৃত্বের প্রতিভা নিয়ে রাজনীতিতে তার অংশগ্রহণ।  কৈশোরে জ্বলে ওঠা শেখ মুজিব একদিন হয়ে উঠেছিলেন বাংলাদেশের পরিপূরক একটি নাম। 

এসময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা প্রকৌশলী এনামূল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, যুবলীগ নেতা দোলন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসি