তা র কা ব চ ন

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৯:১৬

একজন শিল্পী, গীতিকার ও সুরকারকে তার কাজের ব্যাপারে সচেতন হতে হবে। সবকিছুর আগে তার কাজটা কপিরাইট করতে হবে। মাথার মধ্যে কোনো ভাবনা এলেই তা কপিরাইট করে ফেলা উচিত। কপিরাইট করলে সৃজনশীল কাজ সুরক্ষিত হয়। অস্থিরতার প্রধান কারণ আমরা কেউ কাউকে শ্রদ্ধা করছি না। পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে তাহলে বড় বিপদ। আমার যদি কারো সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়া কিংবা ঝগড়া করার মানসিকতা থাকে, যেকোনো ইস্যুতে তা করতে পারি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে আলোচনার মাধ্যমে অনেক বড় সমস্যারও সমাধান সম্ভব। সমস্যাগুলো করোনা মহামারিতে বেড়েছে বেশি। জিনিসপত্রের দাম কিন্তু মোটেও কমেনি। যে আগে ২০ হাজার টাকা ভাড়া দিতো, তার এর অর্ধেক দিতেও কষ্ট হচ্ছে। পুরো ব্যাপারটা চক্রাকারে আবদ্ধ।

 

কপিরাইট সচেতনতা প্রসঙ্গে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার