এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৯:১৭

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর

বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ

১। পদ্মা নদীর  উত্পত্তি হয়েছে -

ক. হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে

খ. লুসাই পাহাড় থেকে

গ. তিব্বতের মানস সরোবর থেকে   

ঘ. বরাক  নদী থেকে

২। পদ্মা ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে?

ক. গোয়ালন্দে                খ. চাঁদপুরে 

গ.ভৈরবে                      ঘ. ময়মনসিংহে

৩। কোন অঞ্চল দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে?

ক. ময়মনসিংহ               খ. কুড়িগ্রাম

গ. রাজশাহী                   ঘ. রাঙামাটি

৪। তিব্বতের মানস সরোবর থেকে নিচের কোন নদীটির উত্পত্তি হয়েছে?

ক. যমুনা   খ. পদ্মা   গ. ব্রহ্মপুত্র   ঘ. মাতামুহরী

৫। তিতাস কোন নদীর শাখা নদী?

ক. মেঘনা  খ. পদ্মা  গ. যমুনা  ঘ. কর্ণফুলী

৬। আরাকান পাহাড় থেকে কোন নদীটির  উত্পত্তি হয়েছে?

ক. নাফ   খ.সাঙ্গু   গ. মেঘনা   ঘ. মাতামুহুরী 

৭। নাফ নদীর দৈর্ঘ্য কত?

ক.  ৫৬ কি.মি                 খ. ৫৫ কি.মি 

গ.  ১২০ কি.মি                ঘ. ১৮কি.মি  

৮। বুড়িগঙ্গার তীরবর্তী  স্থান হলো-

ক. চট্টগ্রাম   খ. খুলনা   গ. ঢাকা   ঘ. রাজশাহী

৯। বাংলাদেশ ও মায়ানমার  সীমান্তে কোন নদীর অবস্থান?

ক. মাতামুহুরী   খ. সাঙ্গু  গ. কর্ণফুলী   ঘ. নাফ

১০। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?

ক. কর্ণফুলী    খ. মেঘনা   গ. সুরমা   ঘ. পদ্মা

উত্তর:১.ক ২.ক ৩.গ ৪. গ  ৫.ক ৬.খ ৭.ক ৮.গ ৯.ঘ  ১০.ক     

১১। কাপ্তাই বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

ক.পদ্মা    খ. বুড়িগঙ্গা   গ. মেঘনা     ঘ. কর্ণফুলী 

১২। কোনটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় দেশ ? ক. চীন  খ. বাংলাদেশ  গ. ভারত     ঘ. পাকিস্তান

১৩। কোথায় মাছের ভাণ্ডার রয়েছে?

ক. পদ্মা নদীতে                  খ. খাল-বিলে 

গ. বঙ্গোপসাগরে                 ঘ. বিলে  

১৪। কোনটির জন্য পানির ব্যবহার অপরিহার্য ?

ক.  শিল্পের                       খ. গ্যাসের

গ. কৃষি ও শিল্পের               ঘ. কীটনাশকের

১৫। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে  খ. ৩ ভাগে  গ. ৪ ভাগে  ঘ. ৫ ভাগে 

১৬। দেশের নদ-নদীগুলো কীসের দ্বারা ভরে যাচ্ছে?

ক. পলিতে                খ. ময়লা-আর্বজনায়

গ. পাথরে                 ঘ. মাটিতে

১৭। কোন সময়ে নদীর নাব্যতা-হ্রাস পায়?

ক. শরত্কালে             খ. শীতকালে 

গ. বর্ষাকালে              ঘ.শুষ্ক মৌসুমে

১৮। কোথায় প্রচুর বাঁশ ও বেত জন্মে?

ক. সিলেট   খ. বরিশাল  গ. কুমিল্লা  ঘ. খুলনা

১৯. একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভুমি থাকা প্রয়োজন?

ক. ২০-২৫  খ. ২৫-৩০  গ. ৩০-৩৫  ঘ. ১৫-১৭

 

উত্তর: ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.ক ১৭.ঘ ১৮.ক ১৯.ক